Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

খালেদা জিয়াকে দাফনের সম্ভাব্য স্থান জানালেন সালাহউদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৫ ১২:১১ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১৩:০১

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

ঢাকা: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফন ও জানাজা নিয়ে গণমাধ্যমকে প্রাথমিক পরিকল্পনার কথা জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি জানান, রাজধানীর সংসদ ভবন এলাকার পাশের জিয়া উদ্যানে, প্রয়াত রাষ্ট্রপতি ও তার স্বামী শহিদ জিয়াউর রহমানের কবরের পাশেই বেগম খালেদা জিয়াকে দাফনের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হতে পারে বলেও জানান তিনি।

এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতা ও অসুস্থতায় ভুগছিলেন।

বিজ্ঞাপন

বেগম খালেদা জিয়ার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।

শেষ সময়ে হাসপাতালে বেগম খালেদা জিয়ার পাশে ছিলেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ ডা. জোবায়দা রহমান, নাতনি জাইমা রহমান, ছোট ছেলের স্ত্রী শারমিলা রহমান সিঁথি এবং ভাই শামীম এসকান্দারসহ পরিবারের সদস্যরা। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারাও সেখানে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর