Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

কুচক্রীরা দেশে রক্তের বন্যা বইয়ে দেওয়ার চক্রান্তে লিপ্ত: মিলন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৫ ২০:০১ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ২২:১০

বিক্ষোভে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল আলম খান মিলনসহ অন্যান্য নেতা-কর্মীরা।

ঢাকা: কুচক্রীরা একটি হিট লিস্ট করে করে দেশে রক্ত বন্যা বইয়ে দেওয়ার জন্য গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা-১২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল আলম খান মিলন।

রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওস্থ বিজয় সরণি মোড়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে আক্রমণকারীদের অনতিবিলম্বে গ্রেফতার, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফার্মগেট অভিমুখী এক বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জিয়াউল হাসান, মু. আতাউর রহমান সরকার ও জামাল উদ্দিন প্রমুখ।

বিজ্ঞাপন

সাইফুল আলম খান মিলন বলেন, ‘জুলাই বিপ্লব আমাদের মুক্তির সনদ, আর ওসমান হাদি আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী জুলাই বিপ্লবের অন্যতম সিপাহসালার; তাই তার ওপর নৃশংস হামলার বিষয়টি দেশপ্রেমী জনতা কোনোভাবেই বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না।’

তিনি আরও বলেন, ‘দেশ ও জাতি এক চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। হামলা হওয়ার আগে থেকেই ওসমান হাদিকে ভারতীয় নম্বর থেকে বারবার প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল। কিন্তু এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এমনকি হামলার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো প্রেসনোটও দেয়নি। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হলে তিনি দেশে আলু ও পিঁয়াজের দাম কমেছে বলে তা এড়িয়ে গেছেন।’

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘শুধু ওসমান হাদি নয় বরং কুচক্রীরা একটি হিট লিস্ট করে করে দেশে রক্ত বন্যা বহানোর জন্য গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে। এসব সন্ত্রাসীর হাতে অবৈধ অস্ত্রও রয়েছে। তাই এদের তালিকা ধরে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করা সম্ভব হবে না।’

সমাবেশ শেষে মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফার্মগেটে এসে পথসভার মাধ্যমে শেষ হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর