Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

তফসিল ষোষণার ৪৮ ঘণ্টার মধ্যে প্রচার সামগ্রী অপসারণের নির্দেশ ইসির

‎স্টাফ করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৫ ০০:৫৩ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ১১:১৯

বাংলাদেশ নির্বাচন কমিশন। ফাইল ছবি

‎ঢাকা: ‎আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে নির্বাচনি এলাকায় সবধরনের নির্বাচনি প্রচার সামগ্রী অপসারণে সম্ভাব্য প্রার্থীদের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১০ ডিসেম্বর) ইসির এ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার বিভাগের সচিবকে চিঠি দেওয়া হয়েছে।

‎বৃহস্পতিবার তফসিল ঘোষণার আগেই ইসির উপসচিব মো. মনির হোসেনের সই করা চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে তফসিল ঘোষণার কার্যক্রম চলমান রয়েছে। এ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনি ক্যাম্প থাকলে তা সংশ্লিষ্ট সম্ভাব্য প্রার্থী/ব্যক্তিদের তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ খরচে/দায়িত্বে অপসারণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছেন।

বিজ্ঞাপন

এ লক্ষ্যে সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে ইসি। নির্ধারিত সময়ে প্রচার সামগ্রীগুলো অপসারণসংক্রান্ত কার্যক্রম বাস্তবায়নে সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিতে বলা হয়েছে।

‎সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর