Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

তারেক রহমানের আসনে এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল ওয়াকী

স্টাফ করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৫ ১৯:১৩ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ২০:০৩

আব্দুল্লাহ আল ওয়াকী।

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১২৫টি আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।

ঘোষিত প্রার্থীর তালিকায় অন্যতম আলোচিত নাম হলো- বগুড়া-৬ (সদর) আসনের জন্য মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ওয়াকী।

বগুড়ার এই আসনটিতে তার মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও জামায়াতে ইসলামী এই আসনটিতে বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলকে প্রার্থী করেছে।

বিজ্ঞাপন

জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) থেকে মনোনয়ন পাওয়া আব্দুল্লাহ আল ওয়াকী ঢাকার ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রভাষক। বগুড়া শহরের সূত্রাপুর আজাদ পাম্পের কাছেই তার পৈতৃক নিবাস।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর