Wednesday 29 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

‘সাংবাদিকরা শত প্রতিকূলতার পরও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৫ ২৩:৩১ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৫ ১০:৩৬

সিলেটের প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সঙ্গে চা-চক্র ও মতবিনিময় করেন জামায়াত আমির।

সিলেট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন কিন্তু পিছপা হন না। তারা অনেক প্রতিকূলতার পরও সমাজ এগিয়ে নিতে কাজ করে যান। তিনি বলেন, সাংবাদিক ও সুশীল সমাজ সৎ হলে সমাজ এগিয়ে যায়। আমাদের সেই লক্ষ্যই কাজ করতে হবে।

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় দৈনিক জালালাবাদ’র আয়োজনে সিলেটে কর্মরত সম্পাদক, বার্তা সম্পাদক, জাতীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার আঞ্চলিক দায়িত্বশীলদের সঙ্গে চা-চক্র ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির সিলেটে তার দায়িত্বপালনকালীন সময়ের স্মৃতিচারণে সাংবাদিকদের অবদানের কথা মনে করে বলেন শাবিপ্রবির হলের নামকরণ বিরোধী আন্দোলন থেকে শুরু করে সকল আন্দোলনে সাংবাদিকরা তাদের পাশে ছিলেন।

বিজ্ঞাপন

ডা. শফিকুর রহমান বলেন, সিলেট সম্প্রীতির শহর। সিলেটের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ঐক্য এবং ঐতিহ্য অনেক শক্তিশালী। যেকোনো সংকট বা সমস্যায় সবাই মিলে কাজ করতেন। কে কোন দল বা মতের তা বিবেচনায় না নিয়ে সামাজিক প্রয়োজন সবার আগে গুরুত্ব দেওয়া হতো। কিন্তু বিগত পনেরো বছরে আমাদের সেই সংস্কৃতি অনেকটাই হারিয়ে গিয়েছিল। কিন্তু বর্তমান পরিবর্তিত পরিস্থিতি আমরা বিগত দিনের সেই অবস্থায় নেই। তাই আমাদের সিলেটের সামাজিক ও সাংস্কৃতিক সৌহার্দ্য আবার ফিরিয়ে আনতে হবে। সম্প্রীতিই হতে পারে সিলেট উন্নয়নের ভিত্তি।

তিনি বলেন, যে ধর্মের মানুষই হই, অন্য ধর্মের প্রতি সহনশীল হব। রাজনীতির ক্ষেত্রে ভিন্ন মতাদর্শের রাজনীতিকে সম্মান করব, নিজেরটাকে এগিয়ে নিয়ে যাব, কিন্তু অন্যকে হেয় করব না। এই জায়গায় যদি সিলেট পথ দেখাতে পারে আগের মতো, তাহলে বাংলাদেশও এগিয়ে যাবে।

পরে তিনি মতবিনিময়ে উপস্থিত সাংবাদিকদের পরামর্শ নেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর জামায়াতে ইসলামীর আমির মো. ফখরুল ইসলাম, হবিগঞ্জ-৪ আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী সাংবাদিক ওলীউল্লাহ নোমান, জালালাবাদ সিন্ডিকেট প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক আব্দুল হান্নান, দৈনিক জালালাবাদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. নুরুল ইসলাম বাবুল।

জালালাবাদ সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস-উন-নূর এর সভাপতিত্বে সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাব সভাপতি ও সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ইকরামুল কবির, সাবেক সভাপতি ও সিলেট মিরর সম্পাদক আহমেদ নূর, সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি ও দৈনিক সিলেটের ডাকের প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের ও সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আমজাদ হোসাইন, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও আমার দেশের সিলেট ব্যুরো প্রধান খালেদ আহমদ, সিলেট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার, সিনিয়র সাংবাদিক আব্দুর রাজ্জাক, দৈনিক প্রভাত বেলা সম্পাদক কবীর আহমদ সোহেল, দৈনিক সংগ্রামের সিলেট ব্যুরো প্রধান কবির আহমদ, ইমজার সাবেক সভাপতি মঈন উদ্দিন মনজু, দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার ফয়সল আহমদ বাবলু, ইমজা সেক্রেটারী একাত্তর টিভির বিশেষ প্রতিনিধি সাবিক আহমেদ মিঠু, দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি আকাশ চৌধুরী, দৈনিক সিলেটের ডাকে সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরী, দৈনিক জালালাবাদ এর যুগ্ম বার্তা সম্পাদক আহবাব মোস্তফা খান, বণিক বার্তার সিলেট ব্যুরো প্রধান নূর আহমদ, এখন টিভির সিলেট ব্যুরো প্রধান গোলজার আহমেদ, নিউ ন্যাশন এর সিলেট ব্যুরো প্রধান শফিক আহমদ শফি, সারাবাংলা ডটনেটের সিলেট প্রতিনিধি জুলফিকার তাজুল, দৈনিক জালালাবাদ এর সিনিয়র রিপোর্টার মুনশী ইকবাল, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি নাজমুল কবির পাভেল, সিনিয়র সহ সভাপতি হুমায়ুন কবির লিটন, সময় টেলিভিশনের ক্যামেরা জার্নালিস্ট নওশাদ আহমদ চৌধুরী, সিলেট বাণীর স্টাফ রিপোর্টার এম. রহমান ফারুক, আরটিভির সিলেট প্রতিনিধি হাসান মো. শামীম, দৈনিক নয়াদিগন্তের মাল্টিমিডিয়া রিপোর্টার মহসিন রনি, দৈনিক জালালাবাদ ও নয়াদিগন্তের ফটো সাংবাদিক জয়নাল আবেদীন আজাদ প্রমুখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর