Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্ক, ময়মনসিংহ মেডিকেলের চিকিৎসককে বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৯ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৫ ২৩:০২

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য সেবার মান ও ব্যবস্থাপনা পর্যালোচনার সময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের সঙ্গে এক চিকিৎসকের বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। এ সময় ক্যাজুয়ালটির ইনচার্জ ডা. ধনদেব বর্মনকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত একটি সেমিনারে এ ঘটনা ঘটে। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।

সেমিনারে অংশগ্রহণের পূর্বে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর হাসপাতাল পরিদর্শনে গিয়ে সেবার মান, জরুরি বিভাগ পরিচালনা, রোগী ব্যবস্থাপনা ও স্টাফদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় ক্যাজুয়ালিটি ইনচার্জ ডা. ধনদেব বর্মন তার বিভাগের সীমাবদ্ধতা, জনবল সংকট এবং দায়িত্ব পালনের চাপে ক্ষোভ প্রকাশ করেন। যা নিয়ে শুরু হয় ডিজি ও তার মধ্যে উত্তপ্ত বাগবিতণ্ডা।

বিজ্ঞাপন

পরে ডা. ধনদেব বর্মনকে বহিষ্কারের নির্দেশ দেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা.মো. আবু জাফর। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর