Monday 27 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

নীলফামারীতে প্রক্সির পর ভাইভায় এসে ধরা ২ ভুয়া প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৫ ২১:৪১ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ২৩:৫১

দুই ভুয়া পরীক্ষার্থী আটক

নীলফামারী: জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহায়ক পদে নিয়োগের ভাইভা পরীক্ষায় অংশ নিতে এসে দুই ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছে প্রশাসন। তদন্তে জানা যায়, তারা এর আগেও লিখিত পরীক্ষায় প্রক্সি ব্যবহার করে অনিয়মের মাধ্যমে উত্তীর্ণ হয়েছিল।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় উপস্থিত হলে তাদের প্রক্সি দেওয়ার বিষয়টি প্রকাশ হয়ে পড়ে।

আটককৃত পরীক্ষার্থীরা হলেন নীলফামারী ডোমার উপজেলার চিলাহাটি এলাকার শাহাদাত হোসেনের ছেলে মো. হৃদয় ইসলাম (১৯) এবং অন্যজন ডিমলা উপজেলার সুন্দরখাতা বালাপাড়া এলাকার মো. বাবুল হোসেন (৩০)।

বিজ্ঞাপন

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভাইভা বোর্ডে আসার পর তাদের লেখার সঙ্গে লিখিত পরীক্ষার খাতার লেখা মিলিয়ে দেখা হয়। হাতের লেখায় অমিল থাকায় সন্দেহ তৈরি হলে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে তারা নিজেরা পরীক্ষা দেননি। অন্যদের মাধ্যমে প্রক্সি পরীক্ষা দিয়ে পাস করেছেন।

নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানাম, দুই পরীক্ষার্থী জেলা প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতা কর্মী পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অফিস সহায়ক পদে ৪২টি শূন্যপদের বিপরীতে ১৩০ জন, নিরাপত্তা প্রহরীর ৩ পদের বিপরীতে ৯ জন এবং পরিচ্ছন্নতা কর্মী ১ পদের বিপরীতে ৩ জন প্রার্থী উত্তীর্ণ হন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর