Wednesday 29 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

বগুড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

স্পেশাল করেসপডেন্ট
২৯ নভেম্বর ২০২৫ ২০:৪১ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ২০:৪২

কামারগাড়ী এলাকায় ৪নং ওয়ার্ড যুবদলের সাবেক নেতৃবৃন্দ এ দোয়া মাহফিলের আয়োজন করেন। ছবি: সারাবাংলা

বগুড়া: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বগুড়ায় দোয়া মাহফিল করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে শহরের কামারগাড়ী এলাকায় ৪নং ওয়ার্ড যুবদলের সাবেক নেতৃবৃন্দ এ মাহফিলের আয়োজন করেন।

দোয়া মাহফিলে অংশ নেন বগুড়া জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, শহর যুবদলের সাবেক সভাপতি মাসুদ রানা মাসুদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আহম্মেদ বিন শান্ত, ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি জুয়েল রানা, সাবেক সাধারণ সম্পাদক জুয়ের শেখ, শাহিদ শেখ, কাকন, রাসেল, বিপ্লব, টগর, ফারুক, সুজন, রনক, হৃদয়, শাকিল, নবীন, পুটু, মুরাদ, সাহস প্রমুখ।

বিজ্ঞাপন

এছাড়া যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা ওমর ফারুক।

সারাবাংলা/আরটি/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর