Wednesday 29 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইবির বিএনপিপন্থী শিক্ষকদের দোয়া মাহফিল

ইবি করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৫ ১৮:০০

ইবির বিএনপিপন্থী শিক্ষকদের দোয়া মাহফিল। ছবি: সারাবাংলা

ইবি: সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ, ইউট্যাব ও সাদা দল। শনিবার (২৯ নভেম্বর) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

এছাড়া জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ও বিভিন্ন বিভাগের বিএনপিপন্থী শিক্ষকবৃন্দ ও শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

দোয়া মাহফিলে শিক্ষক ও ছাত্রনেতারা বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন। এসময় দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দিন খান।

দোয়া মাহফিলে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বে অত্যন্ত সম্মানিত। জাতীয় ঐক্যের জন্য তার উপস্থিতি প্রয়োজন। আমরা তার দ্রুত সুস্থতা কামনায় দোয়া করছি। আল্লাহ তাকে দ্রুত আরোগ্য দান করুন।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর