Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের ২ দস্যু আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৫ ১৫:২০ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ১৭:৩৭

কোস্টগার্ডের জালে দুই দস্যু। ছবি: সারাবাংলা

বাগেরহাট: অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সহযোগীকে আটক করেছে কোস্টগার্ড । শনিবার (২৯ নভেম্বর) কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দফতরে এক প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ভাইজোড়া খাল এলাকায় অবস্থান করছে। প্রাপ্ততথ্যের ভিত্তিতে শনিবার ( ২৯ নভেম্বর) ভোর ৬টায় উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড বেইস মোংলা ও স্টেশন হারবাড়িয়া। অভিযানের সময় ওই এলাকা হতে একটি একনলা বন্দুক, তিন রাউন্ড তাজা কার্তুজ, চার রাউন্ড ফাঁকা কার্তুজসহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সহযোগীকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটককৃত ডাকাত ফারুক বেপারী (৩০) এবং ইমদাদুল বেপারী (২৭) বাগেরহাট জেলার মোংলার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো। আটক করা ডাকাত ও জব্দ করা সকল আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর