Monday 27 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবে বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৫ ১৬:২১ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ ১৮:৩০

ঢাকা: বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে বৈঠক করবেন বিএনপি একটি প্রতিনিধি দল।

রোববার (২৩ নভেম্বর) রাত ৮টায় রাজধানীর শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপির মিড়িয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান।

দলীয় সূত্র জানা গেছে, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বিদ্যুৎ আমদানি, আঞ্চলিক স্থিতিশীলতা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।

বিএনপির পক্ষে থেকে বৈঠকে নেতৃত্ব দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের অংশ নেওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর