Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

সোনার ভরি ২ লাখ ১০ হাজার ছুঁই ছুঁই

সারাবাংলা ডেস্ক
১৯ নভেম্বর ২০২৫ ২১:৫৩ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ২৩:০৭

মূলবান ধাতু সোনা। ছবি: সংগৃহীত

ঢাকা: সোনার বাজারে ফের অস্থিরতা শুরু হয়েছে। চলতি মাসে এ পর্যন্ত সাতবার মূল্যবান এই ধাতুটির দর সংশোধন করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ দর সংশোধনে ভরিতে সোনার দাম বেড়েছে ২ হাজার ৬১২ টাকা। ফলে এখন ভালোমানের একভরি সোনা কিনতে লাগবে ২ লাখ ৯ হাজার ৫২০ টাকা। তবে গতদিনের মতো আজও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

বুধবার (১৯ নভেম্ববর) সোনার দর সংশোধনের এ ঘোষণা দেয় বাজুস। বৃহস্পিতিবার (২০ নভেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হবে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড) দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সভায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ২০ নভেম্বর থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে ২ লাখ ৯ হাজার ৬১২ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতিভরি পড়বে ১ লাখ ৭১ হাজার ৪২৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪২ হাজার ৫৯২ টাকা।

তবে এদিন রুপার দাম কমানোরও ঘোষণা দেয়নি বাজুস। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতিভরির দাম ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের দাম ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৬০১ টাকাই রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোনা ও রুপার বিক্রয় মূল্যের সঙ্গে অবশ্যই সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ গত ১৮ নভেম্বর সোনা ও রুপার দর সংশোধন করে সংস্থাটি। ওই সময় মূল্যবান এই ধাতুটির দাম কমেছিল। তবে রুপার দাম এ দিন অপরিবর্তিত ছিল।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর