Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির দ্বিতীয় দিনের সংলাপ চলছে

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ১১:৪১ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ১৩:০২

ঢাকা: নির্বাচন কমিশনের দ্বিতীয় দিনের সংলাপের প্রখমধাপে অংশ নিয়েছে গণফোরামসহ ছয়টি রাজনৈতিক দল।

‎রোববার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ সংলাপ চলছে। এতে অংশ নেওয়া বাকি দলগুলো হলো- গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও বাংলাদেশ জাতীয় পার্টি।

‎আর বিকেল ২টা থেকে ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে মতবিনিময় করা হবে।

‎এদিকে আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) জামায়াতে ইসলামীসহ ১২টি দলের সঙ্গে সংলাপে বসবে ইসি।

বিজ্ঞাপন

এর আগে, শনিবার ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানিয়েছিলেন, সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) সঙ্গে সংলাপ হবে।

এরপর সোমবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ পার্টি (এবি পাটি), বাংলাদেশ ডেভেলপমেন্ট পাটি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস ও জাতীয় গণতান্ত্রিক পাটি (জাগপা) সংলাপে অংশ নেবে।

‎উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অংশীজনদের সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে এই মতবিনিময় সভার আয়োজন করছে ইসি। ‎গত বৃহস্পতিবার সংলাপের প্রথম দিনে ১২টি দলের সঙ্গে দুই পর্বে সংলাপ করে নির্বাচন কমিশন। ‎পর্যায়ক্রমে এ মাস জুড়েই ইসির নিবন্ধিত দলগুলোর সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন।

‎সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর