Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

‘রাজনৈতিক দলের পদধারীরা প্রেসক্লাবের কমিটিতে থাকতে পারবে না’

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৫ ১২:২৯ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১৪:১৯

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

ঢাকা: কোনও রাজনৈতিক দলের পদধারী কেউ প্রেসক্লাবের সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে কার্যনির্বাহী কমিটির কোনো পদে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (১৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে সারজিস আলম বলেন, ‘কোনো রাজনৈতিক দলের পদধারী কেউ প্রেসক্লাবের সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে কার্যনির্বাহী কমিটির কোনো পদে থাকতে পারবে না। এই শর্তে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের প্রেসক্লাবের কমিটিগুলো হওয়া উচিত।

সারজিসের ফেসবুক পোস্ট।

এনসিপির এই নেতা বলেন, ‘অন্যথায় সাংবাদিকতার নামে দলীয় সাংবাদিকতা কিংবা অপসংবাদিকতার দৃষ্টান্ত স্থাপিত হবে। অপেশাদার, দলীয়, তোষামোদকারী, তথাকথিত সাংবাদিকরা প্রকৃত পেশাদার সাংবাদিকদের সম্মানহানির কারণ হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘যারা নিজেকে সাংবাদিক পরিচয়ের পূর্বে কোন নির্দিষ্ট দলের পদধারী নেতা হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দবোধ করে- তারা আর যাই হোক, সাংবাদিকদের প্রতিনিধিত্ব করতে পারে না।’

এনসিপির এই নেতা বলেন, ‘অন্যথায় সাংবাদিকতার নামে দলীয় সাংবাদিকতা কিংবা অপসংবাদিকতার দৃষ্টান্ত স্থাপিত হবে। অপেশাদার, দলীয়, তোষামোদকারী, তথাকথিত সাংবাদিকরা প্রকৃত পেশাদার সাংবাদিকদের সম্মানহানির কারণ হবে।’

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর