Thursday 30 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

আখতার হোসেনকে ১ ঘণ্টার আল্টিমেটাম মুনতাসিরের

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৫ ১১:৩৭ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১৩:১৬

আখতার হোসেন এবং মুনতাসির মাহমুদ।

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে ক্ষমা চাওয়ার জন্য এক ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন দলটির বহিষ্কৃত নেতা মুনতাসির মাহমুদ।

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি আল্টিমেটাম দেন।

ফেসবুক পোস্টে মুনতাসির বলেন, ‘এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে ভুল স্বীকার করে আমার কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার জন্য শেষ ১ ঘণ্টা সময় দেওয়া হলো। নইলে… অ্যাকশন!’

উল্লেখ, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সম্প্রতি মুনতাসির মাহমুদকে সব পদ থেকে অব্যাহতি দিয়েছে এনসিপি। তিনি দলটির কেন্দ্রীয় সংগঠক ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর