Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

লাকসামে সামিরা আজিম দোলার জনসভায় জনতার ঢল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৫ ০০:৩১ | আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ০৯:২৪

কুমিল্লা: কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী সামিরা আজিম দোলার জনসভায় মানুষের ঢল নেমেছিল।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে লাকসাম উপজেলার দক্ষিণ মুদারফরগঞ্জ ইউনিয়নের শ্রীয়াংয়ে আয়োজিত এ জনসভা পরিণত হয় জনসমুদ্রে।

দক্ষিণ মুদারফরগঞ্জ শ্রীয়াং ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল বাশার। এতে লাকসাম উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।

ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে সামিরা আজিম দোলা বলেন, “লাকসাম–মনোহরগঞ্জের জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে আমরা শেষ পর্যন্ত মাঠে থাকব। গতকাল আমার ওপর হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক— আমি তার তীব্র নিন্দা জানাই। আমার বাবা মরহুম কর্নেল আনোয়ার আজিমের কন্যা হিসেবে এমন ঘটনা আমি কল্পনাও করিনি।”

বিজ্ঞাপন

তিনি আরও অভিযোগ করেন, “আমার জনপ্রিয়তা সহ্য করতে না পেরে প্রতিপক্ষ গ্রুপের লোকজন আমার গাড়িতে ভাঙচুর ও গুলিবর্ষণ করে হত্যার চেষ্টা চালায়। আল্লাহর রহমতে আমি প্রাণে বেঁচে গেছি। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানাই— এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা হোক।”

দোলা বলেন, “লাকসাম–মনোহরগঞ্জের ৮০ শতাংশ তৃণমূল বিএনপি আজও কর্নেল আনোয়ার আজিমের আদর্শে বিশ্বাসী। তাদের ভালোবাসাই আমার শক্তি ও অনুপ্রেরণা। যতদিন বেঁচে থাকি, আমি এই অঞ্চলের মানুষের পাশে থাকব।”

জনসভায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে দোলা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আজকের এই জনসমর্থন প্রমাণ করে— লাকসাম–মনোহরগঞ্জের মানুষ কর্নেল আনোয়ার আজিমের উত্তরসূরীকে চায়।”

সভা শেষে পুরো শ্রীয়াং এলাকা উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের অংশগ্রহণে এলাকা পরিণত হয় আনন্দ-উৎসবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর