Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

মানবতাবিরোধী অপরাধ / সাবেক মন্ত্রী মোকতাদিরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৫ ২৩:০৭

সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরী। ছবি: সংগৃহীত

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীকে আগামী ১৪ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে এ আদেশ দেন।

এ বিষয়ে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, ‘২০২১ সালে তৎকালীন সরকারের বিরুদ্ধে হেফাজতে ইসলামের একটি কর্মসূচিকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকজন নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়— এমন অভিযোগে এই মামলার তদন্ত পরিচালিত হয়। তদন্ত চলাকালীন অন্য মামলায় গ্রেফতার হন উবায়দুল মোকতাদির।’

বিজ্ঞাপন

মানবতাবিরোধী অপরাধের মামলায় আগামী ১৪ ডিসেম্বর তাকে ট্রাইব্যুনালে হাজির করতে জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, গত বছরের ৩১ অক্টোবর রাজধানীর মিরপুর এলাকা থেকে সাবেক এই মন্ত্রীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরদিন তাকে আদালতে তোলা হয়। একাধিক হত্যা মামলার আসামি হিসেবে বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর