Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

সুন্দরবনে অস্ত্রসহ দুলাভাই বাহিনীর সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৫ ২১:৪৩ | আপডেট: ৭ নভেম্বর ২০২৫ ০৯:৪৪

দুলাভাই বাহিনীর ডাকাত সদস্য কামরুল সরদার আটক। ছবি: সংগৃহীত

বাগেরহাট: অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের দুর্ধর্ষ দুলাভাই বাহিনীর এক ডাকাত সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) কোস্ট গার্ড পশ্চিম জোন দফতরের বিসিজিএস সোনার বাংলার নির্বাহী কর্মকর্তা লে. তৌফিকুল ইসলাম এক প্রেস ব্রিফিং এ এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানতে পারি- সুন্দরবনের কুখ্যাত ডাকাত দুলাভাই বাহিনী ডাকাতির উদ্দেশ্যে খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের কুমড়োকাঠি খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ( ৬ নভেম্বর) সকাল ৬ টায় কোস্ট গার্ড বেইস মোংলা ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন

অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা বনের ভেতর পালানোর চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক দল ধাওয়া করে ১ টি একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৭ রাউন্ড ফাঁকা কার্তুজসহ দুলাভাই বাহিনীর এক সদস্যকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ডাকাত সদস্য কামরুল সরদার (৫৫) সাতক্ষীরা জেলার আশাশুনি এলাকার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে দুলাভাই বাহিনীর সঙ্গে সুন্দরবনে ডাকাতি করে আসছিল।

জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর