Monday 03 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট দিবস উদযাপন

ঢাবি করেস্পন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৫ ২৩:৫৫ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ২০:০০

ঢাকা: দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট দিবস উদযাপিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) দিবসটি উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা, র‌্যালি ও আলোচনা সভা প্রভৃতি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কর্মসূচির উদ্বোধন করেন।

ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিভিন্ন পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. আলী আক্কাস এবং বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতনিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি আনোয়ার-উল-আলম আলোচনায় অংশ নেন। বিভাগের সহকারী অধ্যাপক মিসেস নুর নাহার ইয়াসমিন অনুষ্ঠান সঞ্চালন করেন।

বিজ্ঞাপন

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ম্যানেজমেন্ট দিবস উপলক্ষ্যে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘সুষ্ঠু ব্যবস্থাপনা জীবনের প্রতিটি ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।’ পারিবারিক, সামাজিক ও জাতীয় জীবনে সুষ্ঠু ব্যবস্থাপনার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালনের জন্য তিনি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। অ্যালামনাই নেটওয়ার্কিং ও ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সম্পর্ক আরও জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

আলোচনা পর্ব শেষে পুরস্কার বিতরণ, রম্যবিতর্ক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর