Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

সিরিজ বাঁচানোর ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ?

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৫ ১০:১০ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৬:৪৭

সিরিজ বাঁচাতে মাঠে নামবে বাংলাদেশ

জমজমাট এক লড়াই শেষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছিল বাংলাদেশ। চট্টগ্রামে টি-২০ সিরিজের শুরুটা হয়েছে হতাশা দিয়েই। ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ম্যাচে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে লিটন দাসের দল। আজ চট্টগ্রামে সিরিজের বাঁচা মরার লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। সিরিজ বাঁচাতে কেমন একাদশ নিয়ে মাঠে নামবেন তারা?

ব্যাটাররা ব্যর্থতা বেশ চোখে লেগেছে প্রথম ম্যাচের পুরো ইনিংসজুড়েই। দ্বিতীয় ম্যাচে তাই বেশ কিছু পরিবর্তন নিয়েই একাদশ সাজাতে পারে বাংলাদেশ।

একাদশ থেকে বাদ পড়তে পারেন প্রথম ম্যাচে ভালো কিছু করতে না পারা শামীম হোসেন পাটোয়ারী। তার পরিবর্তে দলে ফেরার সম্ভাবনা রয়েছে জাকের আলী অনিকে। পারভেজ হোসেন ইমন একাদশে জায়গা করে নিলে বাদ পড়তে পারেন তাওহিদ হৃদয়।

বিজ্ঞাপন

পেস ইউনিটে আসতে পারে একটি পরিবর্তন। তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হলে একাদশে দেখা যেতে পারে বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে।

অন্যদিকে প্রথম ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে রয়েছে উইন্ডিজরা। তারা আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামতে পারে।

আজ, ২৯ অক্টোবর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে মাঠে গড়াবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। আজ জিতলেই সিরিজ নিশ্চিত করবে ক্যারিবিয়ানরা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ-  তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়/পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী/জাকের আলী অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ/শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

 

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর