Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ডেঙ্গুতে আরও ৪৬৮ রোগী হাসপাতালে ভর্তি

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৫ ১৭:৪১ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ১৯:৩৩

হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীরা। ছবি: সারাবাংলা

ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৬৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পুরুষ ৩০০ ও নারী ১৬৮ জন। তবে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৪, ঢাকা উত্তর সিটিতে ১১১, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৭, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩ এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ৬৩ হাজার ৬৩৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৫৯ জনের।

এর আগে, বৃহস্পতিবার দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮০৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর ৪ জনের মৃত্যু হয়েছে।

২০২৪ সালে ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওই বছর মোট আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ১২ হাজার ১৪ জন। এ ছাড়া, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৪০ জন।

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর