Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

নির্বাচন কীভাবে হবে, সেটি সংবিধানে লেখা আছে: সালাহউদ্দিন আহমদ

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৫ ২০:৩৫ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ২২:০০

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। ছবি: সারাবাংলা

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচন কীভাবে হবে, সেটি সংবিধানে লেখা আছে। এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। এরপরও প্রধান উপদেষ্টা নির্বাচনি প্রক্রিয়া নিয়ে বসতে চাইলে অবশ্যই বসা হবে।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জুলাই জাতীয় সনদ নিয়ে তিনি বলেন, ‘সবাই জুলাই সনদে সই করেছেন। যারা দুই-একজন এখনো করেননি, আশা করি তারা ভবিষ্যতে করবেন। এটি উন্মুক্ত রাখা আছে।’

তিনি আরও বলেন, ‘জুলাই সনদ সই হয়েছে। যতদিন বাংলাদেশের ইতিহাস থাকবে, ততদিন এটি জাতির জন্য স্মরণীয় হয়ে থাকবে। আজকের শহিদদের আত্মত্যাগ, রক্তদান, এই জাতির আকাঙ্ক্ষা ও জনপ্রত্যাশা—সবকিছুর কেবল শুরু হলো।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এই সনদের বাস্তবায়নের মধ্য দিয়েই আমরা একটি গণতান্ত্রিক ও সাংবিধানিক সংস্কারের রাষ্ট্রকাঠামো অর্জন করতে পারব। সেই কাঠামোর মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। শক্তিশালী গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান গড়ে উঠবে, রাষ্ট্রের সব ক্ষেত্রে ভারসাম্য বজায় থাকবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর