Monday 27 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

নোয়াখালীতে পিকআপের ধাক্কায় প্রাণ গেল নারীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৫ ২৩:১৭

প্রতীকী ছবি

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বেপরোয়া গতির পিকআপভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী হাসিনা আক্তার (৫৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় অটোরিকশাচালকসহ আরও অন্তত ৩ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় চৌমুহনী-লক্ষীপুর আঞ্চলিক মহাসড়কের জগদীশপুরের চেয়ারম্যান রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত হাসিনা আক্তার চাটখিল উপজেলার শোশালিয়া গ্রামের মৃত হুমায়ুন কবিরের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে সিএনজিচালতি অটোরিকশা করে হাসিনা আমিন বাজার থেকে লক্ষীপুরের চন্দ্রগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করে। চৌমুহনী-লক্ষীপুর আঞ্চলিক মহাসড়কের জগদীশপুরের চেয়ারম্যান রাস্তার মাথা এলাকায় পৌঁছলে নোয়াখালী গ্রামী একটি বেপরোয়া গতির পিকআপভ্যান তাদের সিএনজিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি ধুমড়ে মুছড়ে যায়।

বিজ্ঞাপন

এ সময় সিএনজির যাত্রী হাসিনাসহ আরও ৩ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হাসিনাকে মৃত ঘোষণা করে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া জানান, ঘটনার পর পরেই পিকআপভ্যানচালক ভ্যানসহ পালিয়ে যান। আইনগত প্রক্রিয়া শেষে নিহত নারীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর