Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

কুড়িগ্রামে ভোট কেন্দ্র স্থানান্তর বাতিলের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৫ ১৪:৫৭

ধরনীবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মানববন্ধন।

কুড়িগ্রাম: কুড়িগ্রামে ভোট কেন্দ্র স্থানান্তর বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসি।

রোববার (১২ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম নির্বাচন অফিসারের কার্যালয়ের সামনে উলিপুর ধরনীবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাঁকারায় মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রটি স্থানান্তরিত না করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় ঘণ্টাব্যাপী মানববন্ধনে সাবেক ইউপি সদস্য সাহের আলী বলেন, ‘আমরা ধরণীবাড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডবাসী দেশ স্বাধীনের পর দীর্ঘ ৩৫ বছর যাবত এ বিদ্যালয়ে ভোট প্রদান করে আসছি। একটি কুচক্রী মহল হঠাৎ করে এই ভোট কেন্দ্রটি স্থানান্তরে ষড়যন্ত্র চালাচ্ছে, কোনক্রমেই এটি মেনে নেওয়া হবে না।’

বিজ্ঞাপন

ধরণীবাড়ি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এটিএম রাশেদুজ্জামান বলেন, ‘বিগত আওয়ামী লীগের দোসররা এটি স্থানান্তরের চেষ্টা চালাচ্ছে।’ সফিকুল ইসলাম বলেন, ‘এ প্রতিষ্ঠানে ভোট প্রদানের যোগাযোগ ব্যবস্থাসহ সকল সুযোগ সুবিধা বিদ্যমান রয়েছে। সুতরাং আমাদের প্রাণের দাবি ভোটকেন্দ্রটি বহাল রাখতে উধ্বর্তন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।’

মানববন্ধন শেষে পরে জেলা নির্বাচন অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর