Friday 31 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

খাগড়াছড়ির অবরোধ পুরোপুরি প্রত্যাহারের ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৫ ১১:১১ | আপডেট: ৪ অক্টোবর ২০২৫ ১৩:০৮

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে এক কিশোরী ধর্ষণের অভিযোগ তুলে চারদিন ধরে যে অবরোধ পালন করা হয়েছে, তা স্থগিতের পর এবার পুরো প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জুম্ম ছাত্র-জনতা।

শনিবার (৪ অক্টোবর) সকালে জুম্ম ছাত্র-জনতার মিডিয়া সেলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শহিদদের ধর্মীয় রীতি অনুযায়ী পুণ্যকর্ম সম্পাদন, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি মানবিক সহায়তা প্রদান এবং প্রশাসনের আশ্বাসকে আংশিক বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত হয়েছে।

জুম্ম ছাত্র-জনতা বলছে, খাগড়াছড়ি ও গুইমারার সাম্প্রতিক সহিংসতা নিয়ে গত ১ অক্টোবর জেলা পরিষদ চেয়ারম্যান, খাগড়াছড়ি জেলা প্রশাসক, পুলিশ ও গোয়েন্দা প্রতিনিধিদের সঙ্গে জুম্ম ছাত্র-জনতার দ্বিতীয় দফা আলোচনা হয়।

বিজ্ঞাপন

বৈঠকে আমরা স্পষ্টভাবে আমাদের ৮ দফা দাবি, ১৪৪ ধারা প্রত্যাহার এবং সংঘটিত হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। আলোচনায় প্রশাসনের পক্ষ থেকে দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস প্রদান করা হয় এবং শহিদ পরিবারের প্রতি নগদ ৫০ হাজার টাকা প্রদান করার বিষয়টি জানানো হয়।

এর আগে, গত ২৩ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ির সদর উপজেলায় মারমা জাতিগোষ্ঠীর এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনার পর থেকেই বিক্ষোভ ও উত্তেজনা চলছিল পার্বত্য এ জেলায়। ঘটনার পরদিন সেনাবাহিনীর সহায়তায় এক তরুণকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ ওঠা বাকিদের গ্রেফতার ও বিচার দাবিতে ২৫ সেপ্টেম্বর জেলায় আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করে ‘জুম্ম ছাত্র-জনতা’।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর