Wednesday 29 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

খালে মাছ শিকারে গিয়ে মিলল যুবকের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৫ ০০:৪৮ | আপডেট: ৪ অক্টোবর ২০২৫ ১০:০৮

খালে ভাসছে নিহতের মরদেহ। ছবি: সারাবাংলা

লক্ষ্মীপুর: জেলায় সদর উপজেলায় নিখোঁজের একদিন পর খাল থেকে ইউছুফ হোসেন (৪৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। খালে মাছ শিকারে গিয়ে মরদেহ দেখেন স্থানীয়রা।

শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার পালেরহাট সড়কের কোরালিয়া খাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ৯ টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নিহত ইউছুফ সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পশ্চিম গৌপীনাথপুর গ্রামের হাবিব উল্যাহ হাজী বাড়ির আবুল কাশেমের ছেলে। তিনি রাজমিস্ত্রি ছিলেন।

স্থানীয় বাসিন্দা কাইয়ুম হোসেন বলেন, ‘রাতে আমি টেটা দিয়ে খালে মাছ শিকার করতে গিয়ে মরদেহ দেখি।’

বিজ্ঞাপন

নিহত ইউছুফের ছেলে মো. শাকিল বলেন, ‘এটি পরিকল্পিত হত্যা। পারিবারিক জমি বণ্টন নিয়ে চাচাদের (নিহতের ভাই) সঙ্গে বিরোধ রয়েছে। এছাড়া আর কারও সঙ্গে আমাদের বিরোধ নেই।’

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল হক বলেন, ‘মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর