Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

আজ ঢাকার বাতাসে দূষণের মাত্রা মাঝারি

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫৩

বায়ু দূষণ। ছবি: সারাবাংলা

ঢাকা: বিশ্বের অন্যান্য মেগাসিটির মতোই দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে রাজধানী ঢাকা। তবে সম্প্রতি শহরটির বায়ুমানে কিছুটা উন্নতির আভাস মিলেছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার প্রকাশিত তথ্যে দেখা যায়, ৭৮ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ২২তম অবস্থানে রয়েছে ঢাকা।

এ স্কোরকে দূষণের দিক থেকে মাঝারি বা Moderate হিসেবে ধরা হয়। অর্থাৎ স্বাভাবিকভাবে এটি বড় কোনো ঝুঁকি তৈরি করে না, তবে সংবেদনশীল গোষ্ঠীর জন্য কিছুটা অস্বস্তি সৃষ্টি করতে পারে।

অন্যদিকে, একই সময়ে ১৭৬ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় স্থানে উগান্ডার রাজধানী কামপালা (১৬৫), তৃতীয় স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা (১৬৩), চতুর্থ স্থানে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দ (১৫৮) এবং পঞ্চম স্থানে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা (১৫৮)।

বিজ্ঞাপন

একিউআই স্কোর কাকে বলে?
০–৫০: ভালো
৫১–১০০: মাঝারি
১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
১৫১–২০০: অস্বাস্থ্যকর
২০১–৩০০: খুব অস্বাস্থ্যকর
৩০১–৪০০: ঝুঁকিপূর্ণ

বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার সাম্প্রতিক বৃষ্টিপাত দূষণের মাত্রা কিছুটা কমাতে সহায়ক হলেও নগরের ঘনবসতি, যানবাহনের ধোঁয়া ও শিল্পকারখানার বর্জ্য এখনো বায়ুর গুণমানের বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর