Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

প্রবাসীদের ভোট নিশ্চিতে আসছে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ‎

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৪ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪১

ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি: সারাবাংলা

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোট নিশ্চিতে ‘পোস্টাল ভোট বিডি’ নামে অ্যাপ তৈরি করছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি জানান, প্রবাসীদের ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে ‘পোস্টাল ভোট বিডি’ নামে একটি অ্যাপস তৈরি করা হয়েছে। এটি মোবাইলে ইন্সটল করে জাতীয় পরিচয়পত্র’র মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে। আর বাংলাদেশ ডাক বিভাগ ব্যালট পাঠানোর কাজ করবে।

প্রবাসীরা নিবন্ধন করার পর ওই সময় দেশে থাকলেও তিনি সরাসরি ভোটে অংশ নিতে পারবেন না বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

অ্যাপ কবে উন্মুক্ত হবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা এখনো চূড়ান্ত হয়নি। আগামী সপ্তাহের শুরুতে কমিশন বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি আরও জনান, নিবন্ধিত প্রবাসী বাংলাদেশি ভোটারসহ দেশের অভ্যন্তরে ভোটে নিয়োজিত কর্মকর্তা, সরকারি কর্মকর্তা ও আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

‎ইসি সচিব বলেন, ‘নির্দিষ্ট সময়ে খাম পাঠানো হবে প্রবাসীদের কাছে। ব্যালট পেপারে ক্যান্ডিডেটদের নাম থাকবে না, শুধু থাকবে প্রতীক। প্রতীকের পাশে একটি ফাঁকা জায়গা থাকবে। সেই জায়গায় তারা টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন দিয়ে ভোটটা দিবেন।

তিনি জানান, বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে একটা বড় খামের মধ্যে তিনটা খাম দিয়ে প্রবাসীদের ঠিকানায় পোস্ট করা হবে। একটা ব্যালট পেপার, আরেকটা খামের ভিতরে ভরে থাকবে। ভোট দেওয়ার পর আরেকটা খাম ফেরত পাঠাবে। এরমধ্যে নির্দেশনাও থাকবে।

‎প্রবাসীদের ভোটের বিষয়টি কবে শুরু হবে জানতে চাইলে ইসি সচিব জানান, এটা কবে নাগাদ শুরু করতে পারব এটা সিডিউল ঘোষণার সঙ্গে সম্পর্কিত। এটা সিনক্রোনাইজ করে পরে জানিয়ে দেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর