Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

কুষ্টিয়ার মিরপুরে কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৮:১৮

কুষ্টিয়ার মিরপুরে কালী মন্দিরে দুর্বৃত্তরা প্রতিমা ভাঙচুর করেছে।

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ পালপাড়া কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা প্রতিমা ভাঙচুর করে বলে জানা গেছে।

মন্দির কমিটির সভাপতি অমরেশ ঘোষ জানান, দুর্বৃত্তরা কার্তিক ও সরস্বতী প্রতিমার মাথা ও হাত ভেঙে দিয়েছে। ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ ছিল না এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এই সুযোগে অজ্ঞাত কেউ বা কারা প্রতিমা ভাঙচুর করে পালিয়ে যায়। মন্দিরটি একটি টিনশেডে ঘেরা অস্থায়ী স্থাপনা। প্রতিমার মাটির কাজ এরইমধ্যে শেষ হয়েছে এবং সোমবার থেকে রংয়ের কাজ শুরু হওয়ার কথা ছিল। দুর্গাপূজার ঠিক আগে এ ধরনের ঘটনা স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোমিনুল ইসলাম জানান, ‘সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে যাই। প্রাথমিক তদন্ত চলছে, দ্রুতই বিস্তারিত জানা যাবে।’

র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকার বলেন, ‘ঘটনাটি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অপরাধীদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।’

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর