Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

দুই ঘণ্টায় ডিএসই-তে ৩৩৫ কোটি টাকার শেয়ারের লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫৯ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৪

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘন্টায় টাকা অংকে লেনদেন হয়েছে ৩৩৫ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক৬ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৩০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৪ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ১ দশমিক ৬৯পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২০০ ও ২ হাজার ১৫২ পয়েন্টে।

বিজ্ঞাপন

প্রথম দুই ঘন্টায় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৩টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ১০১টি কোম্পানির শেয়ারের।

সারাবাংলা/একে/আরএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর