Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

সংস্কার প্রক্রিয়ায় সাফল্যের ওপরে নির্ভর করবে আগামীর বাংলাদেশ: আলী রীয়াজ

স্টাফ করেসপন্ডেন্ট
১১ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪০ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১২

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ।

ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, সংস্কার প্রক্রিয়ায় সাফল্যের ওপরেই নির্ভর করবে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। এই প্রক্রিয়া সফলভাবে বাস্তবায়নে রাজনৈতিক দল ও সবার সহযোগিতা প্রয়োজন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত আলোচনায় তিনি এসব কথা বলেন।

ড. আলী রীয়াজ জানান, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছে ঐকমত্য কমিশন। বেশির ভাগ রাজনৈতিক দল সংস্কার প্রক্রিয়ার প্রয়োজনীয়তায় একমত হলেও ভিন্নমত ও নোট অব ডিসেন্টও আলোচনায় উঠে এসেছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, “ঐকমত্য কমিশন কোনো কিছু কাউকে চাপিয়ে দেবে না। রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই সরকার সিদ্ধান্ত নেবে। এ প্রক্রিয়ায় বিশেষজ্ঞদের মতামতও নেওয়া হয়েছে।”

এ সময় তিনি সবাইকে সংস্কার কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর