Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫৬ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:১১

ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয়রা।

রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালীতে মোটরসাইকেল রেস করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাংলাদেশ হাট এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পাংশা উপজেলার মৈশালা গ্রামের অসিতের ছেলে স্বাধীন (১৭) এবং কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের ঘিকমলা এলাকার মো. বক্কারের ছেলে আরিফ (২৫)।

আহত শাওন (২২) মৈশালা পালপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। তবে, এ দুর্ঘটনায় সঙ্গে থাকা পালপাড়ার জয়পদেবের ছেলে দীপ (২১) অক্ষত অবস্থায় বাড়ি ফিরেছেন।

বিজ্ঞাপন

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যার পর থেকে দুইটি মোটরসাইকেল নিয়ে চার বন্ধু পাংশা থেকে রাজবাড়ী এবং রাজবাড়ী থেকে পাংশা পর্যন্ত মোটরসাইকেল রেস করছিল। শেষ বার তারা কালুখালীর দিক থেকে পাংশা আসার পথে বাংলাদেশ হাট নামক এলাকায় পৌঁছালে দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় তারা সড়কে ছিটকে পড়লে অজ্ঞাত গাড়ির নিচে তিনজন চাপা পড়ে যায়। ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুইটি উদ্ধার করি। ধারণা করা হচ্ছে, দ্রুত গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে তারা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন। এ সময় অজ্ঞাত দ্রুত গতির গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে তাদের মৃত্যু হয়।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর