Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ডিবির অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার এক

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৪

গ্রেফতার মোহাম্মাদ মিছবাহ।

ঢাকা: রাজধানীর কাপ্তানবাজার এলাকায় থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-গুলশান বিভাগ। গ্রেফতার ব্যক্তির নাম মোহাম্মাদ মিছবাহ (২৬)।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ওয়ারী থানাধীন কাপ্তানবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া বিভাগের উপ কমিশনার (ডিসি মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, আজ শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি গুলশান বিভাগের একটি চৌকস টিম ওয়ারি থানাধীন কাপ্তানবাজার এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি মিছবাহকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে ওয়ারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

বিজ্ঞাপন

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতার মিছবাহ একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন ধরে কক্সবাজার হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সারাবাংলা/ইউজে/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর