Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

গোয়ালন্দে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৩

প্রতীকী ছবি

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দে বজ্রপাতে অঞ্জনা কোদালীয়া (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ছোটভাকলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অঞ্জনা ছোটভাকলা ইউনিয়নের চর বালিয়াকান্দি গ্রামের বাড়ইডাঙ্গার শুকুমার কোদালীয়ার স্ত্রী।

জানা গেছে, অঞ্জনা বৃষ্টির মধ্যে পাশের একটি পুকুরে গোসল করতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. শরীফ ইসলাম জানান, হাসপাতালে আনার আগে ওই নারীর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর