Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ডিএফপি’র গবেষণাপত্রের মোড়ক উন্মোচন করলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ১৮:৪৯ | আপডেট: ৩১ আগস্ট ২০২৫ ১৯:৫৩

রোববার সচিবালয়ে ডিএফপি’র গবেষণাপত্রের মোড়ক উন্মোচন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম – (ছবি : সংগৃহীত)

ঢাকা: চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর (ডিএফপি)-এর প্রকাশনাসমূহের পাঠকপ্রিয়তা যাচাই ও মান উন্নয়নে করণীয় বিষয়ক গবেষণাপত্রের মোড়ক উন্মোচন করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

রোববার (৩১শে আগস্ট) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে এ গবেষণাপত্রের মোড়ক উন্মোচন করা হয়।

মোড়ক উন্মোচনকালে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ডিএফপি’র প্রতিষ্ঠাকাল অর্থাৎ ১৯৭৬ সাল থেকে এ পর্যন্ত ডিএফপি’র প্রকাশিত সব ধরনের প্রকাশনা সংরক্ষণ করতে হবে। যেসব প্রকাশনা বর্তমানে ডিএফপি’র সংগ্রহে নেই, সেসব প্রকাশনা দ্রুত সংগ্রহের উদ্যোগ নিতে হবে। উপদেষ্টা ডিএফপি’র প্রকাশনার মানোন্নয়নে কাজ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, ডিএফপি’র মহাপরিচালক খালেদা বেগম এবং মন্ত্রণালয়ের অধীনস্থ দফতর ও সংস্থার প্রধানরা এ সময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর