Wednesday 29 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

শাহবাগে প্রকৌশলের শিক্ষার্থীদের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৫ ১২:৪১ | আপডেট: ২৭ আগস্ট ২০২৫ ১৬:৩৩

ছবি: সারাবাংলা

ঢাকা: তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) দেশের সব সরকারি ও বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টার পর ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন শুরু করে শিক্ষার্থীরা।

প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি ওয়ালী উল্লাহ মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে এ কর্মসূচির ঘোষণা দিয়ে বলেন, বুধবার (২৭ আগস্ট) সকাল থেকে শাহবাগে জমায়েত শুরু হবে। এদিন সারা দেশের সব প্রকৌশল এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, মঙ্গলবার রাজধানীর শাহবাগ মোড় অবরোধের ৫ ঘণ্টা পর লং মার্চ টু ঢাকা কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়েন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

তিন দফা দাবি হলো-

  • ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনও পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না।
  • টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে।
  • ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে। নন-অ্যাক্রিডেট বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইইবি-বিএইটিই অ্যাক্রিডেশনের আওতায় আনা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর