Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ঝিনাইদহের সাবেক এমপি শফিকুল ইসলাম অপু গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৫ ১১:২৫ | আপডেট: ১৮ আগস্ট ২০২৫ ১৩:২৪

শফিকুল ইসলাম অপু।

ঢাকা: ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, শফিকুল ইসলাম অপু একজন ব্যবসায়ী। তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।তবে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তাহজীব আলম সিদ্দিকের কাছে পরাজিত হন তিনি।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইউজে/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর