Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

যুক্তরাষ্ট্র-চীনের শুল্কবিরতি বাড়ল আরও ৯০ দিন

আন্তর্জাতিক ডেস্ক
১২ আগস্ট ২০২৫ ০৮:৩৯ | আপডেট: ১২ আগস্ট ২০২৫ ১১:২৮

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও চীন তাদের পারস্পরিক বাণিজ্য যুদ্ধের শুল্কবিরতি আরও ৯০ দিনের জন্য বাড়িয়েছে। ফলে আগামী ১০ নভেম্বর পর্যন্ত এই শুল্কবিরতি বহাল থাকবে। চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র চীনা পণ্যে বর্তমানে ৩০ শতাংশ শুল্ক এবং চীন মার্কিন পণ্যে ১০ শতাংশ শুল্ক বহাল রাখবে।

মঙ্গলবার (১২ আগস্ট) উভয় পক্ষের পণ্যে বড় অঙ্কের শুল্ক কার্যকরের কয়েক ঘণ্টা আগেই নতুন এই সময়সীমার ঘোষণা দেওয়া হয়।

সোমবার এক যৌথ বিবৃতিতে দেশ দুটি জানায়, এ বছরের শুরুর দিকে ঘোষিত অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত আরও তিন মাসের জন্য স্থগিত থাকবে।

গত মাসে অনুষ্ঠিত আলোচনায় উভয় পক্ষই বৈঠককে ‘গঠনমূলক’ বললেও চীনের প্রধান আলোচক বলেছিলেন, বিরতি বজায় রাখতে তারা চেষ্টা চালিয়ে যাবেন। ওদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে তারা।

বিজ্ঞাপন

সোমবার ট্রাম্প একটি নির্বাহী আদেশে শুল্কবিরতির মেয়াদ বাড়ান। এর ফলে যুক্তরাষ্ট্র চীনা পণ্যে ১৪৫ শতাংশ শুল্ক কার্যকর করার পরিকল্পনা স্থগিত রাখবে এবং চীনও মার্কিন পণ্যে ১২৫ শতাংশ শুল্ক আরোপের বিরতি বজায় রাখবে।

হোয়াইট হাউস জানিয়েছে, এই বাড়তি সময় বাণিজ্য ঘাটতি কমানো, ‘অন্যায্য বাণিজ্যনীতি’ মোকাবিলা এবং মার্কিন রফতানিকারকদের জন্য চীনা বাজারে প্রবেশাধিকারের মতো বিষয় নিয়ে আলোচনার সুযোগ দেবে।

আলোচনায় জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক বিষয়, চীনের বিরল খনিজ রপ্তানি, রাশিয়ান তেল ক্রয় এবং উন্নত প্রযুক্তি বিশেষত চিপ বিক্রিতে মার্কিন নিষেধাজ্ঞা নিয়েও কথা হবে।

২০২৪ সালে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি প্রায় ৩০০ বিলিয়ন ডলারের। যা তাদের যেকোনও বাণিজ্য অংশীদারের মধ্যে সর্বোচ্চ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর