Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হাসপাতালে, চলছে অস্ত্রোপচার

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৬ ২৩:৫২ | আপডেট: ৪ জুলাই ২০২৬ ১০:৪৭

ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন

ঢাকা: ঢাকা-১৮ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন ফুটবল খেলতে গিয়ে হাতে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। উত্তরা এলাকায় ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেওয়ার সময় তার হাতের কব্জিতে গুরুতর আঘাত লাগে। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকদের তত্ত্বাবধানে জরুরি অস্ত্রোপচার শুরু হয়।

শুক্রবার (৩ জুলাই) রাতে এমপির রাজনৈতিক সচিব মনিরুল ইসলাম সোহাগ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আঘাতের পরপরই সংসদ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

বিবৃতিতে নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর প্রতি হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, হাসপাতালে অতিরিক্ত লোকসমাগম হলে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এমপি এবং অন্যান্য রোগীর চিকিৎসাসেবা নির্বিঘ্ন রাখতে সবাইকে হাসপাতালমুখী না হওয়ার আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ জুলাই) রাতে এমপির রাজনৈতিক সচিব মনিরুল ইসলাম সোহাগ এস এম জাহাঙ্গীর হোসেনের ফেসবুক পেজে একথা লেখেন।

এদিকে, এস এম জাহাঙ্গীর হোসেনের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার রাজনৈতিক সচিব।

তিনি বলেন, ‘চিকিৎসকরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তার চিকিৎসা দিচ্ছেন এবং অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হবে বলে তারা আশাবাদী।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর