Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

পাপনের মাধ্যমে জয় শাহর সাক্ষাৎ চান এক স্বনামধন্য ক্রিকেটার: আসিফ মাহমুদ

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৬ ১৯:০০ | আপডেট: ৫ এপ্রিল ২০২৬ ২১:০৯

এনসিপির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি

ঢাকা: আইসিসির চেয়ারম্যান জয় শাহর সঙ্গে বৈঠক করতে একজন স্বনামধন্য ক্রিকেটার সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে অনুরোধ করেছেন বলে অভিযোগ তুলেছেন এনসিপির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্য ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন।

আসিফ মাহমুদ লিখেছেন, অবৈধভাবে ক্রিকেট বোর্ড ভাঙার প্রক্রিয়ায় আইসিসি যেন কোনো ব্যবস্থা না নেয়, তা নিশ্চিত করার লক্ষ্যে একজন স্বনামধন্য ক্রিকেটার লবিংয়ে ব্যস্ত রয়েছেন। এর অংশ হিসেবে সম্প্রতি তিনি সাবেক বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সঙ্গে লন্ডনে সাক্ষাৎ করেছেন বলে তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

লন্ডনের সেই বৈঠকের প্রেক্ষাপট তুলে ধরে আসিফ মাহমুদ আরও বলেছেন, সেখানে তিনি (ওই ক্রিকেটার) আইসিসি প্রেসিডেন্ট অমিত শাহর পুত্র জয় শাহের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করে দিতে নাজমুল হাসান পাপনকে অনুরোধ জানান।

তিনি আরও লিখেছেন, এর আগেও বিসিবি নির্বাচনের সময় তার বিরাট কোহলির মাধ্যমে জয় শাহকে রিচ করার চেষ্টার বিষয়ে বলেছিলাম।

আসিফ মাহমুদ অভিযোগ করে বলেন, অবৈধভাবে বোর্ড ভেঙে দেওয়ার ক্ষেত্রে আইসিসি থেকে সম্ভাব্য ফাইন্যান্সিয়াল ব্যান কিংবা অন্য কোনো ধরনের ব্যবস্থা যেন গ্রহণ না করা হয়, সেটা নিশ্চিত করতে জয় শাহকে অনুরোধ জানাতেই এসব লবিং করা হচ্ছে। ইতিপূর্বে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইসিসির কঠোর ব্যবস্থা নেওয়ার নজির আছে।

দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশী দেশের হস্তক্ষেপের বিষয়ে সতর্ক করে আসিফ মাহমুদ আরও লিখেছেন, আমি জাতীয়ভাবে গণভোট, জুলাই সনদ, অধ্যাদেশ বাতিল সংক্রান্ত বিষয়গুলো নিয়ে ব্যস্ত থাকায় বিসিবির ব্যাপারে কিছু বলবো না ভেবেছিলাম। কিন্তু, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আবারও পার্শ্ববর্তী দেশ এবং ফ্যাসিবাদের দোসরদের অন্তর্ভুক্তির পায়তারার খবর শুনে মনে হলো দেশবাসীর এসব জানা থাকা উচিত।

বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি প্রশ্ন তুলে আরও বলেছেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার কি এসব বিষয়ে অবগত? নাকি সবাই লবিং থেকেই কেনা হবে।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর