Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

হঠাৎ অসুস্থ জামায়াত আমির

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২১ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০৮

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানী শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আলোচনাসভা ও ইফতার মাহফিলে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা বলেন, আজকের ইফতার মাহফিলে জামায়াত আমিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তিনি যাত্রাও করেছিলেন।

‘হঠাৎ যাত্রাপথে তিনি বমি করেন এবং শারীরিকভাবে দুর্বল হয়ে যান। যার কারণে তিনি প্রোগ্রামস্থলে আসতে পারেননি। সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।’

বিজ্ঞাপন

ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন বলেন, ‘আমরা জামায়াত আমিরের জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থ করে দেন।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর