Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠক চলছে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৯ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০২

জামায়াতের মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদে পরাজয়ের পরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ বৈঠকে বসেছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক শুরু হয়েছে। বৈঠক শেষে রাত ১০টার পরে ব্রিফ করবেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

বৈঠক চলাকালে দলের মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনের পরে আমাদের দলের আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক ডেকেছেন। বিকেল ৫টায় বৈঠক শুরু হয়েছে। এটি একান্তভাবে কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠক। বৈঠকের উদ্দেশ ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে তা নিয়ে পর্যালোচনা ও পরবর্তী করণীয় ঠিক করা। এর আগে আমাদের ১১ দলীয় শীর্ষ নেতারা এসেছিলেন তারা আপনাদের সঙ্গে কথা বলেছেন। নির্বাহী সদস্যরা সবাই নিজ নিজ নির্বাচনি এলাকায় ব্যস্ত ছিলেন। তারা সবাই ঢাকায় এসেছেন। বৈঠকে বিস্তারিত পর্যালোচনা করব। পরে আপনাদের মাধ্যমে দেশবাসীর উদ্দেশে আমাদের পর্যালোচনা বৈঠকের সিদ্ধান্ত আমির নিজে তুলে ধরবেন। বৈঠক শেষ হতে সময় লাগবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমাদের নির্বাহী কমিটির বৈঠকের পরে জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক হবে। বৈঠক শেষে সিদ্ধান্ত জানানো হবে। আশা করি রাত ১০টার মধ্যে বিস্তারিত জানাতে পারব।’ সব প্রশ্নের উত্তর বৈঠকের পরে জানানো হবে বলেও তিনি জানান।

সারাবাংলা/এমএমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর