Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ভোট দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

ঢাবি করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৪ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৫

ভোট কেন্দ্রে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

ঢাকা: ঢাকা-১০ আসনে ভোট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ভোট দিতে আসেন তিনি।

ভোট দেওয়া শেষে আসিফ মাহমুদ বলেন, দীর্ঘ ১৮ বছর পর জনগণ আনন্দ নিয়ে ভোট দিতে আসছে। মনে হচ্ছে, জনগণ তাদের অধিকার ফিরে পেয়েছে।

তিনি বলেন, তারেক রহমান হ্যাঁ ভোট বললেও তাদের অনেক নেতাকর্মী না ভোটের প্রচার করেছে। এটা তাদের রাজনৈতিক দ্বিচারিতা। তবে আশা করি হ্যাঁ ভোট পরাজিত হওয়ার সম্ভবনা নেই, বিপুল ভটে জয়ী হবে।

আসিফ মাহমুদ বলেন, কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমার প্রত্যাশা আজকে সারাদিন মানুষ সুষ্ঠুভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারবে। আমি এই ঢাকার এই আসনের ভোটার হিসেবে ভোট দিলাম, যেহেতু এবার দুইটি ব্যালট এবং সকাল বেলায় এখানে ভোটারের পরিমাণটাও একটু কম হলেও খুবই সুষ্ঠ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞাপন

সকলকে আমরা আহ্বান জানাব, জনগণের সুষ্ঠভাবে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার জন্য চেষ্টা করবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর