Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

তারেক রহমানের সঙ্গে তুরস্কের নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩২

তারেক রহমানের সঙ্গে তুরস্কের নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা: বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তুরস্ক থেকে আগত একটি নির্বাচন পর্যবেক্ষক দলের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকালে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী এবং দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।

অন্যদিকে তুরস্কের নির্বাচন পর্যবেক্ষক দলের সদস্যদের মধ্যে ছিলেন— মেহমেত আকিফ ইয়িলমাজ (এমপি, তুর্কিশ), আদেম ইয়িলদিরিম, এইচ ই মি ওসমান মেসতেন, বুরহান কায়াতুর্ক, আহমেত ওজতুর্ক, আয়সে সিবোল ইজি, সাইত দেমির, মেহমেত ওজকান, আলি ফাজিল কাসাপ এবং মেহমেত ভাকুর এরকুল।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর