Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

দক্ষিণখান পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৬ ২১:৪৫

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা আমির জনাব আবু সাঈদ শাহানেওয়াজ।

ঢাকা: দক্ষিণখান পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে মোল্লারটেক কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা আমির জনাব আবু সাঈদ শাহানেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমির জনাব আব্দুল্লাহ আল মামুন মিয়া। এ ছাড়াও অনুষ্ঠানে শূরা ও কর্মপরিষদের সদস্যরা, থানা সভাপতি, সেক্রেটারি এবং অন্যান্য দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে থানা আমির আবু সাঈদ শাহানেওয়াজ বলেন, ‘শীতবস্ত্র উপহার দেওয়া সংগঠনের সমাজসেবা কার্যক্রমের একটি অংশ, যা দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে পরিচালিত হয়ে আসছে। প্রকৃতপক্ষে শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব হলেও মানবিক বিবেচনায় সংগঠন হিসেবে আমরা এ কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সংগঠনের নৈতিক দায়িত্বের অংশ এবং এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

অনুষ্ঠান শেষে উপস্থিত নেতারা শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।

সারাবাংলা/এমএমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর