Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্য বিশ্বব্যাপী আলোচিত: সচিব

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৬ ১৯:০৭ | আপডেট: ২০ জুলাই ২০২৬ ০৯:০৭

ছবি: সংগৃহীত।

ঢাকা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব সাইদুর রহমান খান বলেছেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ হলেও দক্ষ ও কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা অর্জন করেছে। দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের অভিজ্ঞতা ও সক্ষমতা এখন বিশ্বব্যাপী আলোচিত।

রোববার (১৯ জুলাই) সকালে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভাগীয় কমিশনারদের সঙ্গে আয়োজিত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সচিব বলেন, প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করেই এ দেশের মানুষ এগিয়ে যাচ্ছে। সরকারের সময়োপযোগী উদ্যোগ, স্থানীয় প্রশাসনের সমন্বিত কার্যক্রম এবং জনগণের অংশগ্রহণের ফলে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হচ্ছে। এ কারণে দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি সফল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় শুধু দুর্যোগ-পরবর্তী ত্রাণ কার্যক্রমেই সীমাবদ্ধ নয়; গ্রামীণ জনপদ ও মানুষের জীবনমান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রান্তিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, একই সঙ্গে গ্রামীণ অর্থনীতিতে গতিশীলতা আসছে।

সাম্প্রতিক বন্যা মোকাবিলায় মাঠপর্যায়ে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় বিভাগীয় কমিশনারদের ধন্যবাদ জানিয়ে সাইদুর রহমান খান বলেন, দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের সব স্তরের সমন্বিত প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত রাখতে হবে। জনগণের জানমাল রক্ষায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সমন্বয় সভায় বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনাররা নিজ নিজ এলাকার দুর্যোগ পরিস্থিতি, ত্রাণ কার্যক্রম এবং পুনর্বাসন কার্যক্রম নিয়ে মতামত তুলে ধরেন। সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

 

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর