Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

জিয়াউর রহমান হত্যায় অভিযুক্ত মেজর মোজাফফর হোসেন আটক

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৬ ১৬:০৭ | আপডেট: ১৬ জুলাই ২০২৬ ১৭:৪৭

আটক মোজাফফর হোসেন।

ঢাকা: প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হত্যায় জড়িত থাকার অভিযোগে মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ঢাকার বনানী ডিওএইচএস থেকে তাকে আটক করা হয়। মোজাফফর হোসেন প্রায় ৪৫ বছর ধরে পলাতক ছিলেন। এই অভিযুক্তকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।

১৯৮১ সালে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর গ্রেফতার এড়াতে দেশ থেকে পালিয়ে যান মোজাফফর হোসেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর