Wednesday 29 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

দেশের ১৯ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৬ ১০:৪৬ | আপডেট: ১৪ জুলাই ২০২৬ ১২:৪৮

ঢাকা: বাংলাদেশ আবহাওয়া অধিদফতর দেশের ১৯টি অঞ্চলের নদীবন্দরের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এই সময়ে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে এই ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দুর্যোগপূর্ণ এই সময়ে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে সাবধানে চলাচল করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এফএন/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর