Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ঢাকায় ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার ভারী বৃষ্টিপাত

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৬ ১২:৪৮ | আপডেট: ১৩ জুলাই ২০২৬ ১৫:৪০

ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে গত ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। অধিদফতরের বৃষ্টিপাতের শ্রেণিবিন্যাস অনুযায়ী ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিকে অতি ভারী বর্ষণ হিসেবে গণ্য করায় গত এক দিনে ঢাকায় অতি ভারী বৃষ্টিপাত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

আবহাওয়া অধিদফতর আজ সোমবার (১৩ জুলাই ) সকাল থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, এ সময় ঢাকার আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

আজ সকালে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ জানান, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। তিনি আরও বলেন, দেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং এর প্রণেদনে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

 

 

সারাবাংলা/এফএন/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর