Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

জুলাই শহিদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৬ ১৭:০৮ | আপডেট: ৮ জুলাই ২০২৬ ০৩:১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে জুলাই শহীদ জাহিদের মা ফাতেমা তুজ জোহরা। ছবি: সংগৃহীত

ঢাকা: ক্যান্সারে আক্রান্ত সন্তান নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জুলাই গণঅভ্যুত্থানে শহিদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ের প্রধানমন্ত্রীর দফতরে ক্যান্সারে আক্রান্ত সন্তান মাহমুদুল্লাহ বিন জিসানকে সাথে নিয়ে এ সাক্ষাৎ করেন তিনি।

তাদের সঙ্গে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান জিসানের বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এছাড়া মা ফাতেমা তুজ জোহরাকে চাকরির আশ্বাস দেন।

২০২৪ সালের ৫ আগস্ট রাতে গুলিবিদ্ধ হয়ে শহিদ হন ফাতেমার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ। এর ঠিক দুই সপ্তাহ পর জানতে পারেন তার ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসান ক্যান্সারে আক্রান্ত। এর ৭ মাস পর স্বামীকেও হারান তিনি। স্বামী-সন্তান হারিয়ে একেবারে অসহায় হয়ে পড়েন ফাতেমা। এমন অবস্থায় অসহায় পরিবারটির পাশে দাঁড়ান বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

তখন থেকেই ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক, বর্তমানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমানের তত্ত্বাবধানে জিসানের চিকিৎসা চালানো হয়। সেসময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। তিনি আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমানের মাধ্যমে জিসানের চিকিৎসার খোঁজ খবর নিতেন। তারপর থেকে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের তত্ত্বাবধানেই চলছে জিসানের চিকিৎসার যাবতীয় ব্যবস্থা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর